বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০০

শিরোনাম :
জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ করেছেন বরিশাল বিভাগের ডিএলআরসি

জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ করেছেন বরিশাল বিভাগের ডিএলআরসি

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহের লক্ষ্যে মন্ত্রী পরিষদ বিভাগের জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ করেছেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ও সরকারের সচিব মোঃ ইয়াকুব আলী পাটোয়ারীর হাত থেকে শুদ্ধাচার পুরস্কারের সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার গ্রহণ করেছেন তরফদার মোঃ আক্তার জামীল। আজ শনিবার সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রমতে, ২২তম ব্যাচের প্রশাসন ক্যাডারের উপ-সচিব তরফদার মোঃ আক্তার জামীল বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার হিসেবে যোগদানের পর থেকে কর্মক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করে আসছেন। সরকার ঘোষিত শতভাগ ই-নামজারি বাস্তবায়নে তিনি মাঠপর্যায়ে বিভাগের ছয়টি জেলার ৪২টি উপজেলা ভূমি অফিস এবং ২৫৪টি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্বুদ্ধ করেছেন।

তাদের কার্যক্রম নিয়মিত মনিটরিং করায় গত অর্থবছরে ই-নামজারি বাস্তবায়নে বরিশাল বিভাগে ব্যাপক সফলতা অর্জন করেছে। এছাড়াও করোনার শুরুতে তিনি (আক্তার জামীল) নিজের বেতনের টাকায় বরিশাল নগরীর প্রতিবন্ধী, প্রকৃত অসহায় পরিবার এবং ওইসব পরিবারের শিশুদের জন্য বাসায় বাসায় গিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net