বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৭

শিরোনাম :
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

ভোলা প্রতিনিধি : “পর্যটন ও উন্নয়ন” এই স্লোগান কে সামনে রেখে ভোলায় বিশ্ব পর্যটন দিবস ২০২০ পালিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসন এর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম এর সভাতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। অনুষ্ঠানে আরোও বক্তৃতা করেন, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, সিভিল সার্জন ওয়াজেদ আলী, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু প্রমূখ।

এসময় বক্তারা বলেন, দ্বীপ জেলা ভোলায় পর্যটনের অপার সম্ভবনা রয়েছে। পৃথিবীর অনেক ছোট ছোট দেশ পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে অর্থনৈতিক ভাবে অনেক এগিয়ে যাচ্ছে। আমাদেরও সম্ভবনাকে কাজে লাগাতে হবে এবং এখনই সময়। জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক প্রধান অতিথি’র বক্তৃতায় বলেন, ভোলায় পর্যটন শিল্পের বিকাশে সকল ধরনের পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।

ইতিমধ্যে এখানের পর্যটন শিল্পের বিকাশে অনেক কাজ করা হয়েছে। বর্তমানে দেখেন শিশুরা বই এবং মোবাইল টিভি কেন্দ্রীক হয়ে যাচ্ছে, তাদের ঘুরতে নিয়ে যান তারা নতুন নতুন জিনিস শিখবে। তার আসক্তি দূর হবে। লেখাপড়ায়ও তারা মনোযোগী হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলো উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। পরে পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net