, ,

শিরোনাম :
কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা

রাজধানীতে অপহৃত শিশু বরিশালে উদ্ধার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর হাজারীবাগ থানার ঝাউচর এলাকা থেকে অপহৃত শিশু নিয়ামত উল্লাহ আপনকে (৮) বরিশালের হিজলা থানা এলাকা থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বরিশাল জেলার হিজলায় ডিবি পুলিশের টিম পৌঁছলে টের পেয়ে অপহৃত আপনকে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে ডিবি রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তরিকুর রহমান জানান, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে হাজারীবাগ থানার ঝাউচর এলাকা থেকে শিশু আপনকে অপহরণ করা হয়।

অপহরণ করে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে লঞ্চে বরিশাল হিজলা থানা এলাকায় নিয়ে যান।

পরে অপহরণকারীরা ভিকটিমের মাকে বিভিন্ন নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করেন।

মুক্তিপণের টাকা ২৪ ঘণ্টার মধ্যে না দিলে ছেলের মরদেহ পাবেন না বলেও হুমকি দেন অপহরণকারীরা।

এডিসি তরিকুর রহমান জানান, এ বিষয়ে ভিকটিমের মা হাজারীবাগ থানায় অভিযোগ করলে থানা পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে গোয়েন্দা রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও বিশ্লেষণ করে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়।

গত রাতে বরিশাল জেলার হিজলায় পৌঁছে ডিবি পুলিশের টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহৃত আপনকে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়।

অপহরণে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান গোয়েন্দা এই কর্মকর্তা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net