নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ সোমবার বিকেলে উপজেলার বাটাজোর ইউনিয়নের দেওপাড়া গ্রামের একটি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা যুবক (৪৮) এর লাশ উদ্ধার করেছে।
গৌরনদী মডেল থানা সূত্রে জানাগেছে, ওই গ্রামের দিলিপ বনিকের বাড়ির পশ্চিম পাশে আলী মোহাম্মদ মোল্লার পুকুরে অজ্ঞাতনামা ওই যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী সোমবার দুপুর দেড়টার দিকে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই মোঃ কামরুজ্জামান খান সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছেন।
লাশ উদ্ধারকারী গৌরনদী মডেল থানার এসআই মোঃ কামরুজ্জামান খান জানান, এলাকাবাসী তাকে বলেছে, যে গত কয়েক দিন ধরে ওই যুবক ছেঁড়া-ময়লা কাপড়-চোপড় পরিহিত অবস্থায় ওই এলাকায় ঘোরা-ফেরা করছিলেন। এ থেকে ধারণা করা হচ্ছে তিনি মানসিক রোগী ছিলেন। এ কারণে হয়ত নিয়ন্ত্রণহীন চলাফেরার ফলে পুকুরে পড়ে মারা গেছেন। লাশ শনাক্ত হলে ও লাশের ময়না তদন্তের রিপোর্ট পেলে আসল কারণ জানা যাবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply