বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১১

শিরোনাম :
গৌরনদীতে ছোট ভাইয়ের হামলায় বড় ভাইয়ের মৃত্যু

গৌরনদীতে ছোট ভাইয়ের হামলায় বড় ভাইয়ের মৃত্যু

dynamic-sidebar

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিল্লুগ্রামে এই ঘটনা ঘটে। নিহত খোকন পাল (৪৯) ওই গ্রামের মৃত নিরঞ্জন পালের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম স্বজনদের বরাত দিয়ে জানান, পূর্ব থেকে বিরোধের জ্বের ধরে খোকনের সাথে তার ছোট ভাই রতন পালের বাক-বিতান্ডা হয়। একপর্যায়ে রতনের হামলায় বড়ভাই খোকনের মৃত্যু হয়। চালালে তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। তবে অভিযুক্ত ছোট ভাইকে আটক করা সম্ভব হয়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net