বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৭

শিরোনাম :

ভোলায় অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

dynamic-sidebar

ভোলা প্রতিনিধি ॥ ভোলা জেলার সদর উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার করেছে র‌্যাব।

সূত্রে জানা গেছে বরিশালের ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে অভিযান পরিচালনা করা হয়।

ভোলা জেলার সদর থানাধীন দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ আবুল বাশার সরদার(৩৫), পিতাঃ মোঃ কালু সরদার, সাং- দক্ষিণ রাজাপুর, থানাঃ ভোলা সদর, জেলাঃ ভোলা’কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল বাশার সরদার(৩৫) এর নিকট থেকে (১) একটি ওয়ান শুটার গান, (২) একটি পিস্তল এবং (৩) ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল বাশার সরদার(৩৫) এর নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় ১৯ (উনিশ) টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, গণধর্ষণসহ কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net