বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১০

শিরোনাম :
অটোপ্রমোশন দেয়ার কথা ভাবছে সরকার : সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী

অটোপ্রমোশন দেয়ার কথা ভাবছে সরকার : সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী

dynamic-sidebar

অনলাইন ডেস্ক: করোনাভাইরাস মহামারীর কারণে পরীক্ষা না নিয়ে অটোপ্রমোশন দেয়ার কথাও ভাবছে সরকার। বুধবার করোনাকালীন শিক্ষার বিভিন্ন ইস্যু নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বিষয়টি তুলে ধরেন।

বার্ষিক পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষার বিষয়ে তিনি বলেন, বার্ষিক পরীক্ষা, আগামী এসএসসিসহ অনেক পরীক্ষা নিয়েই সবার প্রশ্ন আছে। কিন্তু এই পরীক্ষা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।আমরা সব বিষয় নিয়েই কাজ করছি। শীঘ্রই এ বিষয়ে জানাতে পারবো। আমরা সব দেশের পরিস্থিতিই দেখছি।

করোনাভাইরাস মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ছুটি বাড়ছে।শীঘ্রই তারিখটা জানিয়ে দেবো।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে গাইডলাইন তৈরির বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের ঠিক করাই আছে যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবো তখন কিভাবে খুলবো। স্বাস্থ্য মন্ত্রণালয়েরও দিক নির্দেশনা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর কেউ শিক্ষা প্রতিষ্ঠান এসে আক্রান্ত না হয়ে বাইরে হলেও কিন্তু বলা হবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কারণেই হচ্ছে। তাই শিক্ষার্থীর সুরক্ষা নিশ্চিত করে তাদের শিক্ষার বিষয়ে নিশ্চিত করার ক্ষেত্রেই আমরা নজর দিচ্ছি।কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে তিনি বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার ক্ষেত্রে আমরা শিক্ষক-শিক্ষার্থীদের সবার স্বাস্থ্যবিধির দিকে নজর রেখে সব করছি। একইসাথে শিক্ষা কার্যক্রম যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও নজর রাখছি। সব দিক বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেয়া হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অংশ নেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net