, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
বরিশালে স্ত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, ঘাতক স্বামী গ্রেফতার

বরিশালে স্ত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, ঘাতক স্বামী গ্রেফতার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে গৃহিণী তৃষা কর্মকার হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। স্ত্রী হত্যার অভিযোগে ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, কোতয়ালী মডেল থানাধীন হাসপাতাল রোডস্থ কর্মকার ভিলা’র গৃহিণী তৃষা কর্মকার এর স্বামী বাপ্পী কর্মকার ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা বলে শেবাচিম হাসপাতাল মর্গে রেখে পালিয়ে যায়।

বিএমপি কোতয়ালী মডেল থানা উক্ত সংবাদ পেয়ে সহকারী পুলিশ কমিশনার জনাব রাসেল এর নের্তৃত্বে ইন্সপেক্টর তদন্ত এ. আর মুকুল পিপিএম, এস আই ফিরোজ আল মামুন সহ সঙ্গীয় অফিসারবৃন্দ তাৎক্ষনিকভাবে তৃষার ঘাতক স্বামী বাপ্পী কর্মকারকে গ্রেফতার করে ঘটনার রহস্য উদ্ঘাটন করে।

আসামী বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ১৬৪ কাঃবিঃ ধারায় স্ত্রীকে নিজেদের মধ্যে দন্দের জের ধরে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করার কথা স্বীকার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net