বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩১

শিরোনাম :
বরিশালের ৪৭ হাজার জেলে পাচ্ছেন ৯৪০ মেট্রিক টন চাল

বরিশালের ৪৭ হাজার জেলে পাচ্ছেন ৯৪০ মেট্রিক টন চাল

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় এবং মজুতও নিষিদ্ধ থাকবে।

 

নিষিদ্ধ এই সময়ে বরিশাল জেলায় ইলিশ শিকার থেকে বিরত থাকা ৪৭ হাজার জেলের প্রত্যেককে ২০ কেজি করে মোট ৯৪০ মেট্রিক টন চাল বিরতণ করা হবে।ইতোমধ্যে এসব বরাদ্দকৃত চাল জেলা থেকে উপজেলা এবং ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে।

 

বরিশাল জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জেলায় মোট ৭৫ হাজার ৬৯১ জন নিবন্ধিত জেলে রয়েছে। এদের মধ্যে ইলিশ শিকার থেকে বিরত থাকা এবং হত-দরিদ্র অনুযায়ী বিশেষ বিবেচনায় ৪৭ হাজার জেলেকে এই চাল বিতরণ করা হচ্ছে।জেলের সংখ্যা ও চাল বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে আগের তুলনায় ইলিশের উৎপাদন বেড়েছে কয়েকগুণ।

 

 

কারণ এই সরকার ইলিশের প্রধান প্রজনন মৌসুম এবং নিষিদ্ধ সময়ে জাটকা শিকারে বিরত থাকা জেলেদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফের চাল বিতরণ করছে।তাই জেলেদের মাঝে চাল বিতরণ ও সহায়তায় কোনো ধরনের অনিয়ম-আত্মসাতের ঘটনা ঘটলে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান এই মৎস্য কর্মকর্তা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net