, ,

শিরোনাম :
কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
বরিশাল জেলা ও মহানগর নেতাদের নিয়ে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশাল জেলা ও মহানগর নেতাদের নিয়ে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল মহানগরসহ বিভাগের ছয় জেলার স্বেচ্ছাসেবক দলের সুপার ফাইভ নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন কেন্দ্র থেকে আসা সংগঠনের বিভাগীয় টিমের নেতারা।

শুক্রবার সকালে নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় টিমের প্রধান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আজহারুল হক মুকুল।

প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা করো বদনাম, হিংসা-প্রতিহিংসা, পেছনে বসে দলাদলির কথা ভুলে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হতে হবে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, সহ-সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, ফজলুল কবীর জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ, জেএম আমিনুল ইসলাম লিপন ও মহাবুবুর রহমান পিন্টু।

এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমির, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, যুগ্ম সম্পাদক খান মো. আনোয়ার, সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তাউর রহমান আওয়াল, সাধারণ সসম্পাদক রফিকুল ইসলাম জনি, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান ভূইয়া মামুন, সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদি প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net