রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪১

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
বরিশালে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবীতে মানববন্ধন

বরিশালে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবীতে মানববন্ধন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥বরিশাল নগরীর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে বুধবার সকাল ১০ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে একযোগে ৬৪ জেলার অনূরূপ বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি, বরিশাল জেলা শাখার উদ্যোগে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা জাতীয়করনের দাবীতে এক মানববন্ধন পরবর্তী স্মারক লিপি প্রদান করা হয়।

 

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা সভাপতি মাওঃ মোঃ বশির উল্লাহ আতাহারী। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি বিভাগীয় উপদেষ্টা অধ্যক্ষ মাওঃ আব্দুল কাদের মাল, বাকেরগঞ্জ উপজেলা সভাপতি মাওঃ মজিবুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি মাওঃ মিজানুর রহমান, মাওঃ আবদুর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি মাওঃ রুহুল আমিন,মূলাদী উপজেলা সভাপতি মাওঃ বেল্লাল হোসেন, মাওঃ মোসাদ্দেক বিল্লাহ সাইফি, জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহজালাল হাওলাদার প্রমুখ।

 

 

 

মানববন্ধনে উপরোক্ত বক্তারা বলেন, স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষকরা দীর্ঘ ৩৪ বছর যাবত বিনা বেতনে চাকুরী করছেন।চরম মানবিক জীবন যাপন করছেন। একই সাথে সমমান রেজিষ্ট্রি প্রাইমারী স্কুল ইতিমধ্যে জাতীয়করণ করা হয়েছে।এখন স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা জাতীয়করণ সময়ের দাবী। মানববন্ধন পরবর্তী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net