, ,

শিরোনাম :
বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা সেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতারণা বরিশাল বিভাগের উন্নয়নে রেল-সড়ক যোগাযোগের সম্প্রসারণ জরুরি বরিশালে রাইট টক বাংলাদেশের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় প্রচারণা উজিরপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান বরিশাল শিক্ষাবোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবসে আলোচনা সভা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’— এ স্লোগান সামনে রেখে বরিশালে আলোচনা সভা ও বাস টার্মিনালে লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন, বিআরটিএ, সওজের আয়োজনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ‘লাইন্সেস হালনাগাদ করা, দক্ষ চালকের হাতে যানবাহন তুলে দেওয়া, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিসহ প্রাতিষ্ঠানিক শিক্ষা মেনে সড়কে যানবাহন চালাতে হবে। সঠিকভাবে সড়কের নিয়মকানুন যথাযথ মেনে যানবাহন চলাচল করলে অনেকাংশেই দুর্ঘটনা কমে যাবে। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। ’

বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল সড়ক বিভাগের নিবার্হী প্রকৌশলী মো. মাসুদ খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, বিআরটিএর বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মো. জিয়াউর রহমান, নিরাপদ সড়ক চাই এর বরিশাল জেলা আহ্বায়ক সহকারী অধ্যাপক রুহুল আমিনসহ বিভিন্ন যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

আলোচনা সভা শেষে নগরীর রুপাতলী, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও লঞ্চঘাটে লিফলেট বিতরণ করেন বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net