মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১১

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

বরিশালে বিজয়া দশমী ও দর্পন বিসর্জন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ শারদীয় দুর্গাপূঁজার দশমী বিহীত পূঁজা ও দর্পন বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার মধ্যে বিজয়া দশমী পুঁজা সম্পন্ন হয়।

এ দিনে দুর্গা দেবী পৈত্রিক নিবাস ছেড়ে কৈলাশে চলে যায়। এজন্য মহাদশমীতে প্রতিটি মন্ডপেই বিষাদের ছাপ দেখা যায়।

আজ (২৬ অক্টোবর) সকালে দশমী ও দর্পন বিসর্জনে ভক্তদের ব্যাপক উপস্থিতি ছিল। করোনার কারণে সন্ধ্যার মধ্যে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীতে প্রতীমা বিসর্জন দিতে বলেছে পুলিশ।

নগরীর সদর রোডের জগন্নাথ দেব মন্দিরের পুরোহিত রাজীব বনিক বলেন, আজ সকাল ৭টা থেকে দশমী পূজা শুরু হয়। ৮টায় অঞ্জলী নেন ভক্তরা। বিকেল থেকে প্রতীমা বিসর্জন হবে কীর্তনখোলা নদীতে।

মন্দিরে আগত ভক্তরা জানান, এবার নির্বিঘ্নে পূজা সম্পন্ন হয়েছে। এদিন দূর্গা মা বিদায় হন। মায়ের বিসর্জনের মধ্যদিয়ে করোনার মহামারী দূর হয়ে যাবে আশা তাদের।

বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি জসীম উদ্দিনের মায়ের ইন্তেকাল
১০:০২ অপরাহ্ণ | অক্টোবর ২৬, ২০২০ প্রতিদিনের বরিশাল, বরিশাল, বরিশাল বিভাগ, লিড স্লাইড, শিরোনাম

বিডি ক্রাইম ডেস্ক ॥ বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের(বাকসু) সাবেক ভিপি এবং শহর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম উদ্দিনের মা, খেলাঘর বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক তৌছিক আহমেদ রাহাতের নানী ও জেলা কমিটির সদস্য আল আমিন শকিলের দাদী আমেনা বেগম(৯০) মৃত্যু হয়েছে(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বার্ধ্যজনিত কারনে রবিবার দিবাগত রাত ১১টা নগরীর ব্রঞ্চরোডস্থ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যগ করেন।

মৃত্যুকালে তিনি ২ছেলে নাতীনাতনীসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার(২৬ অক্টোবর) যোহর বাদ নামাজে যানাজা শেষে নগরীর মুসলিম গোরেস্তানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি নজমুল হোসেন আকাশসহ জেলা কমিটির সদস্যরা।

এছাড়া খেলাঘর কেন্দ্রয়ী কমিটি এবং বরিশালে বিভিন্ন আসরে পক্ষ থেকে শোক প্রকাশ করেছন। মরহুম মোসাম্মৎ আমেনা বেগম কে শ্রদ্ধা জানান বরিশাল খেলাঘর নেতৃবৃন্দ ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net