রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪১

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
বরিশালের ব্রজমোহন কলেজ শিক্ষকের বাড়িতে সন্ত্রাসী হামলা

বরিশালের ব্রজমোহন কলেজ শিক্ষকের বাড়িতে সন্ত্রাসী হামলা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আরাফাত হোসাইনের বাসায় সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তার বাসার আসবাবপত্র ভাংচুর এবং তাকে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।

 

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে নগরীর জিয়া সড়ক এলাকার মৃধা বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।আহত শিক্ষক আরাফাত হোসাইন জানান, ১৯৯৬ সালে জিয়া সড়ক এলাকার মৃধা বাড়িতে জমি ক্রয় করে ২০১০ সালে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছি।তবে বাড়ি নির্মাণের পর থেকেই একই বাড়ির মৃত শাজাহানের পুত্র আমির হোসেন গাজী ওরফে (বিপ্লব) নানা ভাবে আমাদের পরিবারের উপর উৎপাত চালিয়ে আসছে।

 

 

পূর্ববর্তী সময়ের ন্যায় মঙ্গলবার বিকেলে সামান্য একটি বিষয় নিয়ে বিপ্লব আমার পরিবারের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে এক পর্যায়ে আমি প্রতিবাদ করতে গেলে বিপ্লব আমাদের বাসায় ঢুকে আমাকে মারধর এবং আসবাবপত্র ভাংচুর করে।হামলার ঘটনায় শিক্ষক আরাফাতের হাতের আঙ্গুল ভেঙ্গে যায়। এ ঘটনায় তিনি কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেন।

 

 

বিএম কলেজ শিক্ষকের উপর হামলার অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন কোতোয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net