রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৬

শিরোনাম :
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ
বরিশালের নবনির্মিত শেখ হা‌সিনা সেনানিবাসে পতাকা উত্তোলন

বরিশালের নবনির্মিত শেখ হা‌সিনা সেনানিবাসে পতাকা উত্তোলন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে শেখ হা‌সিনা সেনানিবাসের নব প্রতি‌ষ্ঠিত ৩টি বিগ্রেড এবং ৫টি ইউনিটে পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৩৫ মিনিটে সেনা প্রধান জেনারেল আজিজ আহ‌মেদ প্রধানমন্ত্রীর প‌ক্ষে পতাকা উত্তোলন ক‌রেন। এরপর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন।

 

 

নতুন ব্রি‌গেডগু‌লো হ‌লো— সদরদপ্তর ৭ স্বতন্ত্র এডিএ ব্রি‌গেড, প্যারা কমা‌ন্ডো ব্রি‌গেড, সদরদপ্তর ২৮ পদা‌তিক ব্রি‌গেড। ইউনি‌টগুলো হ‌লো— ৪৯ ফিল্ড রে‌জি‌মেন্ট আর্টিলারি, ১২ সিগন্যাল ব্যাটা‌লিয়ান, ৬৬ ইস্ট বেঙ্গল, ৪৩ বীর এবং ৪০ এস্টি ব্যাটা‌লিয়ান। উক্ত অনুষ্ঠানে শেখ হা‌সিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মো. জিয়াউর রহমানসহ সেনাবা‌হিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

 

 

২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি সপ্তম পদা‌তিক ডি‌ভিশনের পতাকা উত্তোলন করে এ সেনা‌নিবা‌স উদ্বোধন ক‌রেন প্রধানমন্ত্রী। ২০১৭ সালে ১৪ নভেম্বর একনেকে এ সেনানিবাসের প্রকল্প অনুমোদন। এর নির্মাণ ব্যয় ১ হাজার ৬৯৯ কো‌টি টাকা। এর আয়তন ১ হাজার ৫৩২ একর।

 

 

ব‌রিশাল ও পটুয়াখালীর সীমান্তবর্তী পায়রা নদীর তীরে এ সেনা‌নিবাস প্রতি‌ষ্ঠিত হয়। ফোর্সেস গোল ২০৩০ এর অংশ হিসেবে দ‌ক্ষিণাঞ্চ‌লে নিরাপত্তা নি‌শ্চিত করতে ও সেনাবা‌হিনীর সক্ষমতা বাড়াতে এ সেনা‌নিবাস প্রতি‌ষ্ঠা করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net