খবর বিজ্ঞপ্তিঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুল করিম (বিপি-৮৪১৩১৫৯৪৩৬) (৯নভেম্বর) আনুমানিক রাত ১১.৪৫ মিনিটে ঢাকাস্থ একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ৮ই নভেম্বর আনিসুল করিমের শারীরিক ও মানসিক অসুস্থতা বোধ করলে ১০ দিনের ছুটি নিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উন্নত চিকিৎসা নিতে যান।৯নভেম্বর তাকে প্রথমে ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পরবর্তীতে বেসরকারি মাইন্ড এইড হাসপাতালে ভর্তি করা হয়।
বেসরকারি মাইন্ড এইড হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরে রাত আনুমানিক ১১.৪৫ মিনিটে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তর করা হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যদের মাঝে।
বিএমপি পুলিশের এএসপি মোহাম্মদ আনিসুল করিমের মৃত্যুতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খানসহ সকল সদস্য গভীরভাবে শোকাহত।বিএমপি পুলিশের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply