শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩২

শিরোনাম :

সরকারি বরিশাল কলেজের দুই ছাত্রকে কুপিয়ে জখম

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার গণপাড়া এলাকায় কিশোর অপরাধীদের ধারালো অস্ত্রের আঘাতে দুই কলেজ ছাত্র আহত হয়েছেন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গণপাড়া বহুমুখী মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহতদের পক্ষ থেকে অভিযুক্তদের কিশোর গ্যাং উল্লেখ করে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

আহত কলেজ ছাত্র মো. রাসেল এর ভাই মো. মাইনুদ্দিন বাদী হয়ে দায়েরকৃত অভিযোগে কিশোর অপরাধী ইউনুস (১৪), ইমন (১৬), হাবিব (১৬), মান্না (৪৫) কে নামধারীসহ আরও বেশ কয়েকজনকে অজ্ঞাতানামা আসামি করা হয়েছে।

আহতরা হলেন- ওই এলাকার নাসির উদ্দিন মিয়ার ছেলে ও সরকারি বরিশাল কলেজের সমাজ কল্যাণ বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র মো. রাসেল (২০) ও একই কলেজের হিসাব বিজ্ঞান অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং গণপাড়ার বাবুল মিয়ার ছেলে সাগর (২০)।

আহতরা জানিয়েছেন, ‘সিনিয়র জুনিয়রকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া হামলাকারিরা কিশোর গ্যাংয়ের সদস্য বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাহিদ বিন আলম বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net