বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৪

শিরোনাম :
বানারীপাড়ায় বিএনপির বহিস্কৃত নেতা কর্মী নিয়ে কর্নেল আনোয়ার (অব:)’র গণসংযোগ

বানারীপাড়ায় বিএনপির বহিস্কৃত নেতা কর্মী নিয়ে কর্নেল আনোয়ার (অব:)’র গণসংযোগ

dynamic-sidebar

বানারীপাড়া প্রতিনিধি॥ বানারীপাড়ায় দীর্ঘ বছর পর্যন্ত দলীয় আচরণ বিধি লঙ্গণের অপরাধে বিএনপি থেকে বহিস্কৃত গুটি কয়েক নেতা কর্মীদের নিয়ে কর্নেল ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন (অব:) গণসংযোগ করেছেন বন্দর বাজারে। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি গণসংযোগ করার সময় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনের জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী লেখা লিফলেটও বিতরণ করেন। লিফলেটে লেখাছিল তিনি বিগত ৪/৫ বছর পর্যন্ত র্তণমূল নেতা কর্মীদের দু:সময়ে ছাঁয়ার মতো পাশে ছিলেন। লিফলেটের ওই একটি লাইন বিএনপির তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষ বিষদ ভাবে আলোচনায় এনেছেন বা তাদের নজর কেরেছে। তারা বলতে ছিলেন ওয়ান ইলেভেনের পর থেকে এলাকায় দেখা দুরে খাক এই নেতার নামওতো শুনলাম না। তিনি কিভাবে নেতাকর্মী ও সাধারণ মানুষের খোজ খবর নিয়েছেন। হতে পারে যারা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বানারীপাড়া উপজেলার সাধারণ মানুষের কাছে জাতীয়তাবাদী দলটিকে বিষে পরিণত করে এই আসনের বিএনপির গণজাগরণ ধুলোয় মিশিয়ে দিয়েছিল তাদের খোঁজ খবর রেখেছেন। ওই সকল নেতা কর্মীরাই আবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে,দলীয় নয় তাদের পছন্দনিয় একজন প্রার্থীকে সামনে নিয়ে এসে আবারও এই উপজেলার সাধারণ মানুষের কাছে বিএনপিকে বিষে পরিণত করার পায়তারা করছে। কর্নেল আনোয়ার হয়তো জানেন না তার চারপাশে বিএনপি নেতা নামধারী যারা গুরছেন তারা ২০০১ সালের পরে এই উপজেলার সাধারণ মানুষের সাথে কি আচরণ করেছিল। এদিকে কর্নেল আনোয়ারের ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানাগেছে বানারীপাড়া ও উজিরপুর উপজেলার বিএনপির নেতাকর্মী সহ তৃণমূল তার সাথে রয়েছে। দলীয় চেয়ারপার্সন তাকে মনোনয়ন দিলে বরিশাল-২ আসনের দলীয় সকল গ্রুপিং মিটিয়ে সকল নেতাকর্মীদের জাতীয়তাবাদী শক্তির ছাঁয়াতলে নিয়ে এসে এই আসন পূর্ণউদ্ধার করা হবে। তবে সাধারণ মানুষ ও মূল বিএনপির নেতাকর্মীরা বলছেন দলের দু:সময়ে মেধা,মনন,শৈলী ও প্রজ্ঞা দিয়ে তীল তীল করে সংগঠনকে সাজিয়ে এখন পর্যন্ত শক্ত হাতে ধরে রেখেছেন কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি (দক্ষিণ)’র সহ-সভাপতি এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে তাকেই ধানের শীষ প্রতীকের কান্ডারী হিসেবে দেখতে চান তারা

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net