নিজস্ব প্রতিবেদকঃ সরকারী সফরে বরিশাল এসেই দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য এবং বরিশাল জেলা আ’লীগ সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।
আজ শনিবার দুপুরে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে বরিশালের উদ্দেশ্যে রওনা করে বিকেলে বরিশাল এসে পৌছেছেন। বরিশাল বিমান বন্দর থেকে তিনি সড়ক পথে বরিশাল নগরীর চাদঁমারী পানি উন্নয়ন বোর্ডের রেস্টহাউজ প্রাঙ্গনে উপস্থিত হয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎকরেন।
এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন,মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের নেতা মাহাদসহ বরিশাল মহানগর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগসেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply