শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪২

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ

বরিশালে শৈত্যপ্রবাহের দাপটে বিপর্যস্থ জনজীবন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে জেঁকে বসতে শুরু করেছে শীত। টানা তিনদিন ধরে শীতের প্রচ- তীব্রতা অনুভব করা যাচ্ছে।এদিকে শীত জেঁকে বসায় সংকিত হয়ে পড়ছেন নিম্নআয়ের মানুষরা। শীত মৌসুমের প্রথমে কিছুটা কম থাকলেও গত দু’দিনে হঠাৎ হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে শীত জেঁকে বসেছে ও মৃদু বাতাস বইছে। শীতের কামড়ে কাবু হয়ে পড়েছে মানুষ।প্রচ- শীতের কারণে বরিশালের মানুষের জনজীবন থমকে পড়েছে।

 

শৈত্যপ্রবাহ ও মৃদু বাতাসের কারণে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখিন হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। তীব্র শীতের কারণে গরম কাপড়ের ব্যবসায়ীরা ক্রেতার সাড়া পাচ্ছেন। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আনিছুর রহমান জানান, গতকাল রবিবার বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দুস্থ ও নিম্ন আয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে বিপাকে পড়েছে।

 

বিশেষ করে মেঘনা তীরবর্তী হিজলা, মেহেন্দীগঞ্জ, মীর্জাগঞ্জ ও ভোলার বেড়িবাঁধে ছিন্নমূল মানুষেরা শীতে বেশি কষ্টভোগ করছে। গভীর রাতে এসব এলাকার ছিন্নমুল মানুষ খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। কিন্তু এতে অগ্নিদগ্ধ হওয়ার যথেষ্ট ঝুঁকি রয়েছে। তাদের এখন প্রয়োজন শীতবস্ত্রের।শহরের লোকজন শীতের পোশাক কিনতে ভিড় করছে মহসিন মার্কেটসহ শপিং মল ও বিপণিবিতানগুলোতে। গরম পোশাকের পাশাপাশি ইলেকট্রিক হিটারের চাহিদাও বেড়ে গেছে। এসব হিটারের সাহায্যে পানি গরম থেকে শুরু করে ঘর গরম করার সুবিধা রয়েছে।

 

বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ৮ হাজার টাকায়।তীব্র শীতে কষ্ট পাচ্ছে নিম্ন আয়ের মানুষ, আবার মাঠের ফসলের জন্য বিপদ ডেকে এনেছে ঘন কুয়াশা।আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বরিশালের তাপমাত্রা আগামি কয়েকদিনে আরও কমে যেতে পারে। সেই সঙ্গে দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা ব্যাপক হারে কমতে শুরু করেছে। দিনের আলো কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শুরু করছে তীব্র শীত।উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্থ জনজীবন।এদিকে দেশের উত্তরাঞ্চলেও কমতে শুরু করেছে তাপমাত্রা। শৈতপ্রবাহ ও কনকনে শীতে বিপাকে পড়েছে ছিন্নমুল মানুষ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net