, ,

শিরোনাম :
বিসিসি’র ২২ নম্বর ওয়ার্ডের অলি-গলিতে মাদকের ছায়া বরিশাল প্রেসক্লাবের সুনাম ক্ষুণ্নের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের সেলাই মেশিন বিতরণ বিএনপিতে থেকে আ’লীগের মতো কথা বলবেন, তা হবে না বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ স্কুল ছেড়ে হাসপাতালে ক্যানসার আক্রান্ত বরিশালের জারা, পাশে দাঁড়ানোর আকুতি শ্রমিক বাবা-মায়ের বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
বাংলাদেশ ছাত্রলীগের ‘সহ সম্পাদক’ নির্বাচিত হলেন বরিশালের সন্তান ফাইজুল ইসলাম নিক্সন সজিব

বাংলাদেশ ছাত্রলীগের ‘সহ সম্পাদক’ নির্বাচিত হলেন বরিশালের সন্তান ফাইজুল ইসলাম নিক্সন সজিব

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের কমিটিতে নতুন করে ৬৮ জন নেতা-নেত্রীকে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশপত্রে কমিটিতে নতুন করে ৬৮ জন নেতা-নেত্রীকে অন্তর্ভুক্ত করা হয়।সদ্য ঘোষিত কমিটিতে সহ-সম্পাদক পদ পেয়েছেন বরিশালের সন্তান ফাইজুল ইসলাম নিক্সন সজিব।তিনি দীর্ঘ ১৫ বছর ধরে ছাত্রলীগের রাজনীতি করে আসছেন।

 

এছাড়াও ২০০৫ সালে দশম শ্রেণীতে পড়ার সময় তিনি ওর্যাড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ২০১২ সালে ওর্যাড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বরিশাল কোতোয়ালি মডেল থানা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।নিক্সন সজিব বিএম কলেজ থেকে অর্নাস মাস্টার্স এবং পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থেকে এম,বি,এ শেষন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা নিয়ে মাস্টার্স করছেন। তার বাবা মোঃ মেহেদী হাসান বাবুল বরিশাল মহানগর শ্রমিকলীগের উপ অর্থবিষয়ক সম্পাদক ও ২২ং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

 

 

এর আগে নানা অভিযোগে অভিযুক্ত ৩২ নেতা-নেত্রীকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দেওয়ার এক বছর পর এবার কমিটিতে যুক্ত করা হল নতুন ৬৮ জনকে।এছাড়াও ২০১৯ সালের ১৭ ডিসেম্বর বিতর্কিত ও গঠনতন্ত্রবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩২ নেতাকে কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

তাদের ২১ জনের বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির কিছু নেতার তোলা অভিযোগ প্রমাণিত হয়েছে, আর ১১ জন পদ থেকে অব্যাহতি নিতে নিজেরাই আবেদন করেছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net