, ,

শিরোনাম :
ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের সেলাই মেশিন বিতরণ বিএনপিতে থেকে আ’লীগের মতো কথা বলবেন, তা হবে না বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ স্কুল ছেড়ে হাসপাতালে ক্যানসার আক্রান্ত বরিশালের জারা, পাশে দাঁড়ানোর আকুতি শ্রমিক বাবা-মায়ের বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ প্রাক্তন-বর্তমানের মিলনমেলায় প্রাণবন্ত ৫৮ বছরের এসবিএমসি

বরিশালে দেড় হাজার কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে প্রশাসন।করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমণ এর শুরু থেক বরিশাল জেলা প্রশাসন এ জেলার দরিদ্র অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাজ করছে তারই ধারাবাহিকতায় গতকাল বরিশালের দেড় হাজার অসহায় ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে।

 

 

 

বৃহস্পতিবার দুপুরে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে এই উপহার বিতরণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি।এ সময় তিনি বলেন,করোনার সংক্রমণ শুরু হওয়ার প্রথম দিক থেকেই আমি নিজে ত্রাণ, খাদ্য সহয়তা এবং সচেতনতামূলক লিফলেট দেয়া শুরু করেছিলাম।

 

 

 

আমি শুরু করার পর জেলা প্রশাসন শুরু করেছিলো। আজ যে জায়গাতে করোনা ইউনিটটি চালু করা হয়েছিলো সেটিও জেলা প্রশাসনকে নিয়ে আমরা নির্ধারন করেছিলাম।এরপর সেখানে ধীরে ধীরে অনেক কিছু সংযোজন হয়েছে। বরিশালের ভালোর জন্য আমরা সকলে মিলে কাজ করছি। জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল পুলিশ সুপার মারুফ হোসেন ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস ।

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল কর্মচারী কল্যাণ বোর্ডের উপপরিচালক সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব আহমেদ, প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানসহ আরও অনেকে।১৮টি ক্যাটাগরিতে বরিশালের দেড় হাজার মানুষের প্রত্যেককে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই দেয়া হয় বলে জানান জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net