, ,

শিরোনাম :
ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের সেলাই মেশিন বিতরণ বিএনপিতে থেকে আ’লীগের মতো কথা বলবেন, তা হবে না বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ স্কুল ছেড়ে হাসপাতালে ক্যানসার আক্রান্ত বরিশালের জারা, পাশে দাঁড়ানোর আকুতি শ্রমিক বাবা-মায়ের বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ প্রাক্তন-বর্তমানের মিলনমেলায় প্রাণবন্ত ৫৮ বছরের এসবিএমসি
বরিশালে ছাত্রলীগ নেতা নিক্সন সজিবের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

বরিশালে ছাত্রলীগ নেতা নিক্সন সজিবের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সূরক্ষা নিশ্চিত করতে বরিশালের বিভিন্ন মসজিদের মুসুল্লিদের মাঝে স্বাস্থ্য সূরক্ষা সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও বরিশালের সন্তান মোঃ ফাইজুল ইসলাম (নিক্সন সজিব)।

 

 

গতকাল (৬মে বৃহস্পতিবার) এই স্বাস্থ্য সূরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়ের নির্দেশনায় নিক্সন সজিবের ব্যক্তিগত উদ্যোগে পবিত্র রমজান মাসে করোনার মহামারী থেকে সাধারণ জনগণকে সচেতন সচেতন থাকার পরামর্শ ও বরিশালের বেশ কয়েকটি মসজিদের মুসুল্লিদের ব্যবহারের জন্য প্রতিটি মসজিদে ৫বক্স সুরক্ষা মাস্ক,২টি সেনিটাইজার এবং মসজিদের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পরিমান সাবান বিতরন করেন তিনি।

 

 

 

এ বিষয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশক্রমে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় দেশের সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে ।তারই ধারাবাহিকতায় ইতোমধ্যে করোনা মহামারির মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্রাচার্য দাদার নেতৃত্বে সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা যে যার অবস্থান থেকে নিরলসভাবে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

 

 

 

তিনি আরও বলেন,জনসাধারণের স্বাস্থ্য সূরক্ষা নিশ্চিত করতে ছাত্রলীগের কর্মীদের নিয়ে মাস্ক বিতরণ কার্যক্রম চালানো হয়েছে। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে হলে মাস্কটা ব্যবহার অতি জরুরি। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি অনুরোধ করেছি। ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে এই কাজ অব্যাহত থাকবে বলে জানান এই নেতা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net