বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০৪

শিরোনাম :
মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবা সেবনকালে গণধোলাইয়ের শিকার অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত আশ্রায়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরে কষ্টের বসবাস, ২৬ বছরেও মেলেনি সংস্কার হুমকির মুখে কুয়াকাটা সৈকতের ট্যুরিস্ট পুলিশ বক্স শাপলাই এখন বরিশালের শত শত পরিবারের জীবিকার অবলম্বন বরিশালে দুই সড়কে জলাবদ্ধতা কমছেই না
বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ হাসিনার জন্মদিন পালিত

বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ হাসিনার জন্মদিন পালিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে নানান আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় বরিশাল নগরীর সোহেল চত্ত্বরস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।

 

 

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরের নেতৃত্বে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পন করেন। পরে জেলা ও মহানগর ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন।একইসময় বরিশাল সিটি করপোরেশনের মেয়র এর পক্ষে প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, গাজী নঈমুল হোসেন লিটু, আয়শা তৌহিদা লুনাসহ কাউন্সিলর বৃন্দ শ্রদ্ধাজ্ঞাপন করেন।

 

 

এছাড়া প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সকাল থেকে বরিশাল নগরের ২৯ টি টিকাদান কেন্দ্রে একযোগে গণটিকা কার্যক্রম চলেছে। জেলার বিভিন্ন উপজেলায়ও একইভাবে গণটিকা কার্যক্রম চলেছে। অপরদিকে জেলা এবং মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিকেলে নগরীর সোহেল চত্ত্বরস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net