সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৭

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী: প্রাণিসম্পদ মন্ত্রী

আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী: প্রাণিসম্পদ মন্ত্রী

dynamic-sidebar

অনলাইন ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সব ধর্মের মানুষ রক্ত দিয়েছে। আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী।

 

শনিবার (৯ অক্টোবর) পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গোৎসব উপলক্ষে পূজা পরিষদ আয়োজিত বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, সব ধর্মের মানুষের সহাবস্থানের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতির মাঝে আমাদের বসবাস। পূজা অনুষ্ঠানে কোনও ধরনের সহিংসতা বরদাশত করা হবে না।

 

একটা ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাঁচতে চাই। অনুষ্ঠানে ১১৮টি পূজা মণ্ডপের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান (৫০০ কেজি করে চাল), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নিজস্ব তহবিলের অনুদান, জেলা পরিষদের অনুদান ও হিন্দু কল্যাণ ট্রাস্টের অনুদান বিতরণ করেন রেজাউল করিম।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net