নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, বরিশালে সম্প্রতি এত বড় গণ্ডগোল হয়েছে আমি কিন্ত কোনো প্রতিবাদ করিনি। আমি যদি প্রতিবাদ করতে যেতাম তাহলে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো কস্ট পেতো।
আমি যদি ফোরস করে বলতাম আমার কোনো দাবি নাই আমি শুধু ভিডিও ফুটেজটা দেখতে চাই।আমি প্রেশার দিতে পারতাম যে আমি ভিডিও ফুটেজ দেখতে চাই।কিন্তু আমি জানি ভিডিও ফুতেজটা দেখলে কি হবে! কারন আমি দেশের ভালো চাই,দলের ভালো চাই,আমি কাউকে ঝামেলায় ফেলতে চাইনি।প্রধানমন্ত্রীকে কোনো বিব্রতকর পরিস্থিতে ফেলতে চাইনি।
আমি চেয়েছি প্রশাসন ও সরকার দলীয় নেতাকর্মীরা মিলেমিশে শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে একত্রিত হয়ে কাজ করবে।কারণ রাজনীতি মানে হচ্ছে সমঝোতা।রাজনীতি মানেই উন্নয়ন। রাজনীতি মানেই মানুষের অধিকার আদায় করা। রাজনিতি মানেই এই নয় যে, আমাকে মারধর করছে বলেই আমিও মারধর করবো।
বরিশাল নগরীর কালি বাড়ি রোডস্থ মেয়রের বাসভবনে রবিবার (১০ অক্টোবার) বরিশালের বিভিন্ন পূজামণ্ডপে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বরিশাল মহানগর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও আসন্ন দুর্গাপূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিতি ছিলেন। মেয়র সাদিক বলেন,রাজনীতি পেটে ভাত দেয়ার জন্য না।রাজনিতি হচ্ছে অধিকার আদায়ের জন্য।
রাজনীতি হচ্ছে একটি আদর্শ। বংবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন সেই আদর্শ ধারন করে আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।তিনি আরও বলেন, বরিশালের উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ড সারা বাংলাদেশের মানুষ ফলো করে। সবাই দেখে যে বরিশালের মেয়র অভিনয় করে নাকি কাজ করে।যাইহোক পরিবর্তন আসবেই ইনশাল্লাহ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply