, ,

শিরোনাম :
স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি

রাজনীতি মানেই হচ্ছে সমঝোতা-মেয়র সাদিক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ  বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, বরিশালে সম্প্রতি এত বড় গণ্ডগোল হয়েছে আমি কিন্ত কোনো প্রতিবাদ করিনি। আমি যদি প্রতিবাদ করতে যেতাম তাহলে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো কস্ট পেতো।

 

 

আমি যদি ফোরস করে বলতাম আমার কোনো দাবি নাই আমি শুধু ভিডিও ফুটেজটা দেখতে চাই।আমি প্রেশার দিতে পারতাম যে আমি ভিডিও ফুটেজ দেখতে চাই।কিন্তু আমি জানি ভিডিও ফুতেজটা দেখলে কি হবে! কারন আমি দেশের ভালো চাই,দলের ভালো চাই,আমি কাউকে ঝামেলায় ফেলতে চাইনি।প্রধানমন্ত্রীকে কোনো বিব্রতকর পরিস্থিতে ফেলতে চাইনি।

 

 

আমি চেয়েছি প্রশাসন ও সরকার দলীয় নেতাকর্মীরা মিলেমিশে শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে একত্রিত হয়ে কাজ করবে।কারণ রাজনীতি মানে হচ্ছে সমঝোতা।রাজনীতি মানেই উন্নয়ন। রাজনীতি মানেই মানুষের অধিকার আদায় করা। রাজনিতি মানেই এই নয় যে, আমাকে মারধর করছে বলেই আমিও মারধর করবো।

 

 

বরিশাল নগরীর কালি বাড়ি রোডস্থ মেয়রের বাসভবনে রবিবার (১০ অক্টোবার) বরিশালের বিভিন্ন পূজামণ্ডপে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বরিশাল মহানগর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও আসন্ন দুর্গাপূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিতি ছিলেন। মেয়র সাদিক বলেন,রাজনীতি পেটে ভাত দেয়ার জন্য না।রাজনিতি হচ্ছে অধিকার আদায়ের জন্য।

 

 

রাজনীতি হচ্ছে একটি আদর্শ। বংবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন সেই আদর্শ ধারন করে আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।তিনি আরও বলেন, বরিশালের উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ড সারা বাংলাদেশের মানুষ ফলো করে। সবাই দেখে যে বরিশালের মেয়র অভিনয় করে নাকি কাজ করে।যাইহোক পরিবর্তন আসবেই ইনশাল্লাহ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net