রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৬

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
এসএসসি পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ

এসএসসি পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ

dynamic-sidebar

অনলাইন ডেস্কঃ এ বছরের এসএসসি পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।প্রতিবছর ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা হয়ে থাকে। এবার করোনাভাইরাসের কারণে সেই পরীক্ষা পিছিয়ে গেছে।

 

গত ২৭ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ আগামী ১৪ নভেম্বর চূড়ান্ত করে রুটিন প্রকাশ করা হয়। সে অনুসারে প্রথম দিন ১৪ নভেম্বর সকালে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), ১৫ নভেম্বর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা সকালে এবং হিসাব বিজ্ঞান বিকালে অনুষ্ঠিত হবে। ১৬ নভেম্বর (তত্ত্বীয়) রাসায়ন, ১৮ নভেম্বর শারীরিক শিক্ষা ও ক্রীড়া ((তত্ত্বীয়)) অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর ভূগোল ও পরিবেশ, ২২ নভেম্বর উচ্চতর গণিত, জীববিজ্ঞান সকালে এবং ফিন্যান্স ও ব্যাকিং বিকালে অনুষ্ঠিত হবে।

 

 

২৩ নভেম্বর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকালে আর বিকালে ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষার সূচির বিশেষ নির্দশনায় বলা হয়, কোডিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এমসিকিউ সিকিউ ও সিকিউ অংশের পরীক্ষার মধ্যে কোনও বিরতি থাকবে না।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net