, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
বাবুগঞ্জে উপজেলা পরিষদের অনুদান পেল ২৫টি পূজা মন্ডপ!

বাবুগঞ্জে উপজেলা পরিষদের অনুদান পেল ২৫টি পূজা মন্ডপ!

dynamic-sidebar

বাবুগঞ্জ প্রতিনিধি ॥ শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে বাবুগঞ্জের ৬টি ইউনিয়নের ২৫টি পূজা মন্ডপে আর্থিক অনুদান দিয়েছে উপজেলা পরিষদ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে প্রত্যেকটি পূজা মন্ডপের সভাপতির হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী পরিতোষ চন্দ্র পাল’র সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল দুলাল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা সৈয়দ ফারুখ হোসেন, কালাম জোমাদ্দারসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল দুলাল বলেন, কুমিল্লার ঘটনায় একটি পক্ষ সারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে। বাবুগঞ্জে সাম্প্রদায়িক কোন অস্থিরতা সৃষ্টি হতে দেওয়া হবে না। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। কুমিল্লায় কুরআন অবমাননার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করে তিনি বলেন এ জন্য পুরো হিন্দু সম্প্রদায় দায়ী নয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net