, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
নলছিটিতে ভেজাল বিরোধী অভিযানে ১২ হাজার টাকা জরিমানা

নলছিটিতে ভেজাল বিরোধী অভিযানে ১২ হাজার টাকা জরিমানা

dynamic-sidebar

নলছিটি প্রতিনিধিঃঝালকাঠির নলছিটি উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক সাকিয়া সুলতানা এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঐ উপজেলায় ৫ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক সাকিয়া সুলতানা জানান, পণ্যর মোড়ক ব্যাবহার না করা, মূল্যের তালিকা প্রদর্শন এবং ওজনে কারচুপি করায় ফারুক স্টোরকে ৪ হাজার টাকা, আরিফ স্টোরকে ১ হাজার টাকা, মানিক স্টোরকে ৩০০০ টাকা, মিরাজ স্টোরকে ২ হাজার টাকা এবং দেলোয়ার স্টোরকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে সহায়তা করেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net