, ,

শিরোনাম :
বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান পটুয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে

শেবাচিমে ভর্তি হয়েও বিনা চিকিৎসায় স্কুল ছাত্রের মৃত্যু

dynamic-sidebar

অনলাইন ডেস্কঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ওয়ার্ড-৩ এ বিনা চিকিৎসায় আবির তালুকদার (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে।শুক্রবার (২৯ অক্টোবর) জ্বর নিয়ে সকাল ১০টায় হাসপাতালে ভর্তি হলেও সারাদিনে কোনো ডাক্তার তাকে দেখতে আসেনি।

বিনা চিকিৎসায় সন্ধ্যা ৭টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। আবির বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের আকবর তালুকদারের ছেলে এবং স্থানীয় পঞ্চ গ্রাম হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিলো। ২ ভাইবোনের মধ্যে সে ছিলো বড়।আবিরের চাচা আব্দুল মাজেদ জানান, ৩ দিন ধরে জ্বর ছিলো আবিরের। শুক্রবার সকাল ১০টার দিকে তাকে শেবাচিমের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সারাদিনেও মধ্যম সারির কিংবা বড় কোন ডাক্তার ওয়ার্ডে রোগী দেখতে যায়নি।

বিনা চিকিৎসায় সন্ধ্যা ৭টার দিকে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ জন্য ডাক্তারদের অবহেলাকে দায়ী করেছেন স্বজনরা।ঐ ওয়ার্ডের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আবিরকে ভর্তি করার পর তার স্বজনরা কর্তব্যরত সেবিকার কাছে চিকিৎসার জন্য নানা আবেদন নিবেদন করেন। তারা তাদের ডাক্তার কক্ষে যেতে বলেন। ডাক্তার কক্ষে ছিলো ইন্টার্ন চিকিৎসক। তারা রোগী দেখে তার অবস্থা খারাপ বলে চলে যায়। এর পর ঐ ওয়ার্ডের মেডিকেল অফিসার ডা. মেজবাকে খবর দেয় হয়। তিনি যখন ওয়ার্ডে পৌঁছান ততক্ষণে রোগী মারা যায়।

সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, এ রকম তো হওয়ার কথা নয়। তারা তো নিজেদের মধ্যে রোস্টার করে নেয়, কে কখন ডিউটিতে থাকবে। বিষয়টি বিভাগীয় প্রধান ভালো জানেন। ওয়ার্ডে সার্বক্ষণিক ডিউটি ডাক্তার থাকার বিধান রয়েছে। কর্তৃপক্ষ তো জানেই না যে কোন ওয়ার্ডে ডিউটি ডাক্তার থাকে না। এ বিষয়ে খোজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net