, ,

শিরোনাম :
আগৈলঝাড়ার ওসি মাসুদ খান বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার উদ্যোগ বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায়

পরিবহন ধর্মঘটে পর্যটক শূন্য কুয়াকাটা

dynamic-sidebar

কুয়াকাটা প্রতিনিধিঃ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে দুইদিন ধরে গণপরিবহন বন্ধ থাকায় পর্যটকশূন্য পর্যটন কেন্দ্র কুয়াকাটা।শুক্রবার (৫ নভেম্বর) সারাদেশে বাস ধর্মঘটের ডাক দিলে কুয়াকাটায় থাকা পর্যটকরা চরম ভোগান্তিতে পড়ে। কিন্তু নৌপথ সচল থাকায় পর্যটকরা গন্তব্যে ফিরে গেছে। তবে নতুন করে কেউ না আসায় কুয়াকাটা পর্যটক শূন্য রয়েছে।

শনিবার (৬ নভেম্বর) বিকেলে সৈকতের জিরো পয়েন্ট, গঙ্গামতির সৈকত, সানসেট পয়েন্ট ঘুরে দেখা যায়, স্থানীয় কিছু লোকজন থাকলেও দূরের কোনো পর্যটকের দেখা মেলেনি।ট্যুরিস্ট গাইড ইউনুস মল্লিক জানান, প্রতিদিন হাজার হাজার পর্যটক থাকে কুয়াকাটায়। কিন্তু শনিবার সৈকত শূন্য। যে কয়েকজন আছে তারা আশপাশের।হোটেল সাগরকন্যা রিসোর্টের পরিচালক ইব্রাহিম ওয়াহিদ জানান, বৃহস্পতি ও শুক্রবার যেসব পর্যটক হোটেলে এসেছিলেন তারা বিভিন্নভাবে ফিরে গেছেন।

নতুন করে কোনো গেস্ট আসেনি।হোটেল ফ্রেন্ডসপার্ক ইনের পরিচালক লিটন জানান, বর্তমানে হোটেলে কোনো পর্যটক নেই। যারা ছিল সবাই চলে গেছে। রোববার (৭ নভেম্বর) থেকে যদি গাড়ি ছাড়ে তাহলে আবার পর্যটক আসাতে পারে। তা না হলে আমাদের অনেক বড় ক্ষতিতে পড়তে হবে।ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন আনু জানান, বাস ধর্মঘটের কারণে পর্যটকরা ভোগান্তি নিয়ে নিজ গন্তব্যে ফিরে গেছে। কিন্তু নতুন কোনো অতিথি আসেনি। ফলে কুয়াকাটায় পর্যটক নিয়ে কাজ করা বিভিন্ন পেশার মানুষ বেকার সময় কাটাচ্ছে অন্যদিকে আর্থিক সংকটেও পড়ছে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net