, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

বরিশালের ১২ ইউপিতে নির্বাচিত হলেন যারা………

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সদর উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৩টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা এবং একটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী প্রার্থী জয়ী হয়েছেন। বরিশাল জেলা নির্বাচন কার্যালয়ের দায়িত্বশীল সূত্র বৃহস্পতিবার রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

বিজয়ীরা হলেন- রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু (নৌকা), চরকাউয়ায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি (নৌকা), শায়েস্তাবাদে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মুন্না (নৌকা), চরমোনাইতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মো. জিয়াউল করীম (হাতপাখা), চাঁদপুরায় আওয়ামী লীগ থেকে বহিস্কৃত সদর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এইচএম জাহিদ হোসেন (আনারস) এবং চন্দ্রমোহনে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মাস্টার (আনারস)।

এছাড়া বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মৃর্ধা নির্বাচিত হয়েছেন।

আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net