শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৮

শিরোনাম :
বরিশালে ছাত্রলীগ কর্মীর হুমকিতে বিএনপি কর্মীর মৃত্যু! প্লাস্টিকের ব্যাগে পাওয়া নবজাতকের ঠাঁই ছোটমণি নিবাসে, প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসা আগৈলঝাড়ায় ৬০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই আমার একমাত্র লক্ষ্য: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আন্দোলনের মুখে বিএম কলেজের উপাধ্যক্ষের পদায়ন বাতিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা গ্রেফতার সরকারের ছয় মাসে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ উজিরপুর শাপলা বিলে পর্যটকদের ভিড়, বাড়ছে আয়ের সুযোগ সংসদের তৃতীয় অধিবেশন কাল, বড় ধাক্কার মুখে বিরোধী দল!
বরিশালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন

বরিশালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ “জনগণের অংশীদারিত্বেই শান্তি ও সমৃদ্ধি” প্রতিপাদ্যেকে সামনে রেখে বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এ উপলক্ষে রোববার (২৯মে) সকাল ১১ টায় বিএমপি পুলিশের আয়োজনে বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আখতারুজ্জামান ।

অনুষ্ঠানের শুরুতেই যে সকল শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিজের জীবন আত্মাহুতি দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস রাসেল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন মােহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মাে. আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার ডিবি মাে. মনজুর রহমান, শেখ হাসিনা সেনানিবাসের প্রতিনিধি মেজর তানভীর রশিদ খান, জেলা প্রশাসক প্রতিনিধি এডিএম রকিবুর রহমান খান, ইউনিসেফ প্রতিনিধি রেপিড একশন ব্যাটেলিয়ন, সিআইডি, এপিবিএন, টুরিস্ট পুলিশ, রেঞ্জ পুলিশ, জেলা পুলিশ ও সহ বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তা বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।সভায় সভাপতি তাঁর বক্তব্যে বলেন,”বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের ইতিবাচক ভূমিকার ফলে বিশ্বে আজ শান্তিপ্রিয় দেশ হিসেবে বাংলাদেশ সুপরিচিত। সিয়েরা লিয়নে আজ বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। রাস্তাঘাটের নামকরণ করা হয়েছে বাংলাদেশের নামে।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ এখন সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। বিশ্বশান্তি প্রতিষ্ঠার পাশাপাশি রেমিটেন্স যোদ্ধা হিসেবেও আমরা দেশের অর্থনীতিতে অসামান্য ভূমিকা রেখে চলছি। আমাদেরকে নিজ দেশের শান্তি প্রতিষ্ঠায় জনগণকে সম্পৃক্ত করে কাঁধে কাঁধ মিলিয়ে যার যার অবস্থান থেকে একযোগে কাজ করে যেতে হবে, তবেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ সম্ভব হবে ।”বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাস, সংঘাত ও দাঙ্গা দমন করে শান্তি স্থাপন, তথা সেসব দেশ পুনর্গঠনে এ দেশের শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এসব কারণে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী সাফল্যের শীর্ষে অবস্থান করছে।পরে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপিত করা হয়।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net