, ,

শিরোনাম :
বরগুনা কালেক্টরেট স্কুলে উৎসবমুখর পরিবেশে শিক্ষা উৎসব পালিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে দারিদ্র্য, জলবায়ু ঝুঁকি ও সুশাসন নিয়ে আলোচনা সভা ১০ বছরে বরিশালের অর্থনীতিতে বড় পরিবর্তন, বেড়েছে ৬২ শতাংশ প্রতিষ্ঠান জুয়ায় আসক্ত কৃষিশ্রমিকের লাশ উদ্ধার, ঋণ ছিল ৩০ লাখ টাকা বরিশালে তরুণকে পিটিয়ে দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা বরিশালে ঐতিহাসিক চরমোনাই মাহফিল শুরু আগামীকাল বরিশালে নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক বরিশালে আবাসিক হোটেলে অপরাধের আখড়া টেকেরহাট সেতুর সংস্কারকাজে ধীরগতি: ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তিতে রোগী ও যাত্রীরা বরিশালে কচ্ছপ গতিতে চলছে ক্যানসার কিডনি ও হৃদরোগ হাসপাতালের কাজ

বরিশালে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরিশাল নগরীর ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে বরিশাল নগরের গির্জা মহল্লা, নিউ সদর ঘাট এলাকা এবং হাটখোলা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

 

জানা গেছে, সারাদেশে লোডশেডিংয়ের ঘোষণায় চার্জার ফ্যান ও লাইট এবং আইপিএসের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করার অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে।যার তদারকিমূলক অভিযানে গিয়ে ইলেকট্রিক পণ্যের মোড়কে এমআরপি না থাকা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ফাতেমা ইলেক্ট্রনিক, সুপ্রিয়া ইলেক্ট্রনিক, জাকের রেডিও অ্যান্ড ওয়াচ হাউজ এবং এএল ওয়াচ হাউজকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ করার অপরাধে একটি রেস্টুরেন্টকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।একই সময়ে লোডশেডিংয়ের হিরিকে ইলেক্টনিক পণ্যের অযৌক্তিক মূল্য বৃদ্ধির বিষয়ে আশপাশের বিভিন্ন ইলেক্ট্রনিক দোকানিকে সতর্ক করেন কর্মকর্তারা।

 

 

বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ্ মো. সোয়াইব মিয়া জানান, অভিযানে সয়াবিন তেল প্রতি লিটারে ১৪ টাকা কমিয়ে উৎপাদক প্রতিষ্ঠানসমূহ কর্তৃক যে নতুন দাম নির্ধারণ করা হয়েছে তা বরিশালের বাজারে বাস্তবায়ন হচ্ছে কি না- এ বিষয়ে বিভিন্ন ভোজ্য তেলের ডিলার পয়েন্ট ও মুদি দোকানসমূহে তদারকি করা হয়।

 

 

নতুন নির্ধারিত মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম এবং ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net