বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০২

শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশন কাল, বড় ধাক্কার মুখে বিরোধী দল! টিনের চাল দিয়ে পড়ত পানি, কুঁড়েঘরে বেড়ে ওঠা ছেলেটি যেভাবে জাতীয় অঙ্গনের ফুটবলার বরিশালে সন্ধ্যা নদীর ভাঙনের মুখে বিদ্যালয় পটুয়াখালীতে কমিটি দেওয়ার প্রতিবাদে যুবদল নেতা-কর্মীদের ঝাড়ুমিছিল পটুয়াখালীতে স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হওয়ার স্বামীদের মানববন্ধন মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন বরিশালে ২৪ ঘণ্টায় হামে দুই শিশুর মৃত্যু ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয় : হাইকোর্ট ৩০ বছরেও হয়নি সেতু, জীর্ণ বাঁশের সাঁকোই ৫ গ্রামের ভরসা
শেবাচিম হাসপাতালে ভর্তির আগেই বারান্দায় সন্তান প্রসব

শেবাচিম হাসপাতালে ভর্তির আগেই বারান্দায় সন্তান প্রসব

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পরই বারান্দায় সন্তান হয়েছে এক গৃহবধূর। এক সেবিকার সহায়তায় নির্বিঘ্নে এই সন্তান ভূমিষ্ঠ হয়।

বুধবার দুপুরে জন্ম নেওয়া এই ছেলে সন্তান সুস্থ আছে বলে গাইনি ওয়ার্ডে কর্তব্যরত সেবিকা ত্রিবেনী রায় জানান।সদ্য দ্বিতীয় সন্তানের মা হওয়া বিউটি বেগম (২৫) বরিশাল সদর উপজেলার রায়াপাশা-কড়াপুর ইউনিয়নের রায়পাশা গ্রামের লোকমান খলিফার স্ত্রী।

বর্তমানে বিউটি বেগম বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।নার্স ত্রিবেনী রায় বলেন, গৃহবধূকে হাসপাতালের জরুরি ওয়ার্ডে সামনের নিয়ে আসার পর প্রসব বেদনা ওঠে। প্রাকৃতিক নিয়মে সন্তানের জন্ম হয়। বিউটি বেগম ও তার শিশু সন্তান সুস্থ রয়েছে।

ত্রিবেনী বলেন, এ সময় একজন সিনিয়র স্টাফ নার্স কাজ শেষে বাসায় ফেরার পথে এ দৃশ্য দেখে সন্তান প্রসবে সহায়তা করেছেন।মানববতার খাতিরে তাৎক্ষণিক সিদ্ধান্তে ওই নার্স সন্তান প্রসবে সহায়তা করেন।

 

প্রত্যক্ষদর্শী জরুরি বিভাগের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য সজল জানান, অটোতে গৃহবধূকে নিয়ে আসেন তার স্বজনরা।“তাকে জরুরি বিভাগের বারান্দায় রেখে স্বজনরা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে যান। এ সময় ওই নারী বারান্দার গ্রিল ধরে প্রসব ব্যথায় চিৎকার করে ওঠেন। তখন জরুরি বিভাগের সামনে দিয়ে যাওয়ার সময় এক নার্স স্থানটি চাদর এনে ঘিরে সন্তান প্রসব করিয়েছেন।”

 

চিকিৎসাধীন গৃহবধূ বিউটি বলেন, এটি তার দ্বিতীয় সন্তান। জরুরি বিভাগের সামনে আসার পর হাসপাতালে ভর্তির আগেই তার প্রসব ব্যথা ওঠে। তখন এক নার্স তাকে সহায়তা করেছেন।মেয়ে ও নাতি সুস্থ আছে বলে গৃহবধূর বাবা ইদ্রিস হাওলাদার জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net