, ,

শিরোনাম :
আগৈলঝাড়ার ওসি মাসুদ খান বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার উদ্যোগ বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায়
বরিশালে ঘর পেল ৬৮৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

বরিশালে ঘর পেল ৬৮৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানকে সামনে রেখে মুজিবশতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশে তৃতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ে ২৬ হাজার ২২৯টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্যে বরিশাল জেলার ভূমিহীন ও গৃহহীন ১ হাজার ৮শ’ ৫৬টি পরিবারকে জমি সহ নতুন নির্মিত গৃহ দিচ্ছে সরকার। ২ শতাংশ খাস জমি সহ ২ কক্ষ বিশিষ্ট প্রত্যেকটি ঘরের মোট আয়তন ২৯৪ বর্গফুট। প্রতিটি ঘর নির্মানে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা। ঘরের পাশে সবজী চাষ সহ আয় বর্ধক নানা সুযোগ সুবিধা রয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের ২য় ধাপে জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহের চাবি প্রদান কর্মসূচি উদ্বোধনের সাথে সাথে তার পক্ষ থেকে বরিশাল সদর উপজেলায় জমি এবং গৃহ হস্তান্তর করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানসহ মুক্তিযোদ্ধা, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় বরিশাল জেলায় ৩য় পর্যায়ের ২য় ধাপে জেলার ১০ টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১৮৫৬টি পরিবার জন্য নির্মিতব্য গৃহ হতে কবুলিয়তসহ ৬৮৩ টি গৃহ উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করা হচ্ছে।

তিনি আরও বলেন, জেলার বরিশাল সদরে ৮ টি, বাকেরগঞ্জ ৫৯ টি, মেহেন্দিগঞ্জ ১৪৫ টি, উজিরপুর ১৪১ টি, বানারীপাড়া ০ টি, গৌরনদী ৯২ টি, মুলাদী ২০ টি, বাবুগঞ্জ ৫৭ টি, হিজলা ৯০ টি, আগৈলঝাড়া ৭১ টি মোট ৬৮৩ টি গৃহ। অসমাপ্ত বাকি ৭২১ টি গৃহ ও কবুলিয়ত সম্পাদনের কাজ দ্রুত সমাপ্ত করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net