, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
পথ হারানো মাদ্রাসা ছাত্রের পাশে বরিশালের মানবিক পুলিশ

পথ হারানো মাদ্রাসা ছাত্রের পাশে বরিশালের মানবিক পুলিশ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে ভুল বশত বরিশালের গাড়িতে উঠে নগরীর নথুল্লাবাদ এলাকায় এসে বিপদে পড়েছিলো তোফায়েল নামের এক মাদ্রাসাছাত্র। এয়ারপোর্ট থানার ওসি কমলেশ’র নির্দেশে মানবিক এএসআই (নি:) যুগল কুণ্ডের সার্বিক সহযোগিতায় তাকে তার বাড়িতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

পাশাপাশি তার বাবা-মাকেও খবর দেয়া হয়েছে বলে জানা গেছে। আপতত তোফায়েলকে পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এয়ারপোর্ট থানার এএসআই যুগল কুন্ডু জানান, সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন ডিউটি করা সময় তোফায়েল (১৩) নামের এই ছেলেটিকে অসহায় অবস্থায় নথুল্লাবাদ ঘোরাঘুরি করতে দেখি। তার কাছে নাম ঠিকানা জিজ্ঞেস করার পর সে জানায় তার বাড়ি কুষ্টিয়ায়। সে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে ভুল বশত বরিশাল চলে আসে।

 

 

এ বিষয়ে অফিসার ইনচার্জ স্যারকে অবহিত করলে, স্যারের নির্দেশক্রমে তাকে সহযেগিতার জন্য প্রথমে থানায় পাঠানো হয়। এবং পরে তার মা বাবার সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। তার বাবা-মা বরিশালের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net