, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

বরিশালে করোনা শনাক্ত বেড়েছে

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরিশালে এক দিনের ব্যবধানে করোনা শনাক্তের হার দ্বিগুণের বেশি বেড়েছে। শুক্রবারের রিপোর্টে ৬১ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯.৫০ ভাগ। এর আগে বৃহস্পতিবার শনাক্তের হার ছিলো ১১.৯০ ভাগ, বুধবার ১৬.৬৬ ভাগ, মঙ্গলবার ১২.০৬ ভাগ, সোমবার ১৮.৮৬ ভাগ, রবিবার ৫.৫৫ ভাগ, শনিবার ১১.৪৭ ভাগ এবং গত শুক্রবার ২৮.৮১ ভাগ করোনা শনাক্ত হয়।

এদিকে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। গত বৃহস্পতিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় নতুন করে কোন রোগী করোনা ওয়ার্ড থেকে ছাড়পত্র নেয়নি। এই সময়ে উপসর্গ নিয়ে একজন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। শুক্রবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৪ জন রোগী।

২০২০ সালের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ডে চালুর পর এ পর্যন্ত সেখানে ৭ হাজার ৭শ’ ৬ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ২শ’ ২৫ জন রোগী। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ১ হাজার ৪শ’ ৭৮ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪শ’ ৪১ জনের করোনা ছিলো পজেটিভ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net