, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
বানারীপাড়ার ল্যাংড়া সোহেলের বাড়ি থেকে বিপুল গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার

বানারীপাড়ার ল্যাংড়া সোহেলের বাড়ি থেকে বিপুল গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক॥ বরিশালের বানারীপাড়া উপজেলার শীর্ষ মাদক কারবারি সোহেল মোল্লা ওরফে ল্যাংড়া সোহেলের বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাব। এসময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করেছেন তারা।

তবে র‌্যাবের অভিযান টের পেয়ে মাদক কারবারি চক্র পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি তারা। ২৩ জুলাই দুপুরে র‌্যাব-৮ সদর দপ্তরের মিডিয়া সেলে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শুক্রবার বিকালে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপোতা গ্রামে ল্যাংড়া সোহেলের বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি সোহেল মোল্লা (৩৫), তার সহযোগী শাহাদাত হোসেন (২৭) ও হারুন হাওলাদার (৩৩) পালিয়ে যায়। পরে সোহেলের বাড়িতে তল্লাশী চালিয়ে ১৯৫ বোতল ফেন্সিডিল ও সাড়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাবের আভিযানিক দল।

এই ঘটনায় শনিবার গভীর রাতে র‌্যাব-৮ এর ডিএডি আব্দুল মতিন বাদী হয়ে পালাতক তিনজনকে আসামি করে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

এদিকে, স্থানীয় সূত্র জানায়, সোহেল মোল্লা ওরফে ল্যাংড়া সোহেল দীর্ঘদিন ধরে উপজেলায় মাদক কারবারি করে আসছিল। দেশের বিভিন্ন স্থান হতে মাদকের চালান এনে বানারীপাড়াসহ পার্শ্ববর্তী এলাকায় খুচরা মূল্যে বিক্রি করতো।

তারা জানান, ইতিপূর্বে র‌্যাব এবং পুলিশের হাতে একাধিকবার মাদকদ্রব্যসহ আটক হয়েছে সোহেল। কিন্তু পরবর্তীতে কিছুদিন হাজতবাস করে আইনের ফাঁকফোকরে বেরিয়ে আসে। আবার শুরু করে মাদক কারবারি। সোহেল কুমিল্লা এবং চাঁদপুর অঞ্চল থেকে মাদকের চালান আনতো বলে সূত্র নিশ্চিত করেছে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net