, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
দুর্গা সাগর দিঘিতে বড়শিতে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের কাতল

দুর্গা সাগর দিঘিতে বড়শিতে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের কাতল

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বাবুগঞ্জের এতিহ্যবাহী দুর্গা সাগর দিঘি থেকে ৩০ কেজি ওজনের একটি কাতল মাছ বড়শি দিয়ে শিকার করেছে সৌখিন মৎস্য শিকারী। রবিবার রাতে মাছটি শিকার করা হয় বলে সৌখিন মৎস্য শিকারী মো. কামরুজ্জামান লিখন জানিয়েছেন।

 

বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ডের ইছাকাঠি সড়ক এলাকার বাসিন্দা লিখন জানান, ৫ হাজার টাকার টিকিট মুল্যে গত বৃহস্পতিবার থেকে দিঘিতে চারটি ছিপের বড়শি দিয়ে মাছ শিকার শুরু করেন।এরই ধারাবাহিকতায় গতকাল রাত ৯টার সময় বড়শিতে মাছটি বাধলে রাত ১১টার দিকে বিশাল সাইজের কাতল মাছটি বড়শিতে ধরা পড়ে।

 

 

প্রায় আড়াই ঘন্টা চেস্টার পরে মাছটি ডাঙ্গায় তুলতে সমর্থ এই সৌখিন মৎস্য শিকারী। লিখন আরো জানান,মাছটি এক নজর দেখতে উৎসুক জনতার ভীর হয়ে যায়। এছাড়াও তাদের বড়শিতে আরও কয়েকটি বড় সাইজের ব্রিগেট মাছ ধরা পরে।

 

 

 

তিনি বলেন,বরিশাল জেলা প্রশাসনের মালিকনাধীন দিঘিতে টিকিটের বিনিময়ে যে কেউ মৎস্য শিকার করতে পারে।দিঘি এলাকায় অফিস থেকে ৫ হাজার টাকার মুল্যে টিকিট সংগ্রহ করে মাছ শিকার করা যায় বলে জানিয়েছেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net