, ,

শিরোনাম :
বরগুনা কালেক্টরেট স্কুলে উৎসবমুখর পরিবেশে শিক্ষা উৎসব পালিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে দারিদ্র্য, জলবায়ু ঝুঁকি ও সুশাসন নিয়ে আলোচনা সভা ১০ বছরে বরিশালের অর্থনীতিতে বড় পরিবর্তন, বেড়েছে ৬২ শতাংশ প্রতিষ্ঠান জুয়ায় আসক্ত কৃষিশ্রমিকের লাশ উদ্ধার, ঋণ ছিল ৩০ লাখ টাকা বরিশালে তরুণকে পিটিয়ে দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা বরিশালে ঐতিহাসিক চরমোনাই মাহফিল শুরু আগামীকাল বরিশালে নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক বরিশালে আবাসিক হোটেলে অপরাধের আখড়া টেকেরহাট সেতুর সংস্কারকাজে ধীরগতি: ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তিতে রোগী ও যাত্রীরা বরিশালে কচ্ছপ গতিতে চলছে ক্যানসার কিডনি ও হৃদরোগ হাসপাতালের কাজ
বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মাহেন্দ্র যাত্রী বৃদ্ধ নিহত, আহত ৩

বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মাহেন্দ্র যাত্রী বৃদ্ধ নিহত, আহত ৩

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক: বরিশালের গৌরনদী উপজেলায় বাসের ধাক্কায় মাহেন্দ্র যাত্রী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বেজহারে বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট সুমন জানান।

 

নিহত সুনীল দেউরি (৭০) উপজেলার মাহিলারা ইউনিয়নের বাঘার গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাজারে বাঁশের তৈরি বিভিন্ন আসবাব বিক্রি করতেন। আহতদের মধ্যে মাহেন্দ্র চালক এরশাদ হাওলাদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

এ ঘটনায় অন্তরা পরিবহনের বাসটিসহ চালক সজিব (৩২) আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। স্থানীয়দের বরাত দিয়ে একই থানার এএসআই মামুন জানান, একটি মাহেন্দ্র গৌরনদী থেকে যাত্রী নিয়ে মাহিলারার দিকে যাচ্ছিল।

মাহেন্দ্রটি বরিশাল-ঢাকা মহাসড়কের বেজহার এলাকার পৌঁছলে বরিশালগামী অন্তরা পরিবহনের একটি বাস সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রর পেছনের আসনে থাকা সুনীল দেউরী ঘটনাস্থলেই মারা যান। এ সময় মাহেন্দ্র থেকে ছিটকে পড়ে এর চালকসহ তিনজন আহত হন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলে এএসআই মামুন জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net