বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৬

শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশন কাল, বড় ধাক্কার মুখে বিরোধী দল! টিনের চাল দিয়ে পড়ত পানি, কুঁড়েঘরে বেড়ে ওঠা ছেলেটি যেভাবে জাতীয় অঙ্গনের ফুটবলার বরিশালে সন্ধ্যা নদীর ভাঙনের মুখে বিদ্যালয় পটুয়াখালীতে কমিটি দেওয়ার প্রতিবাদে যুবদল নেতা-কর্মীদের ঝাড়ুমিছিল পটুয়াখালীতে স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হওয়ার স্বামীদের মানববন্ধন মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন বরিশালে ২৪ ঘণ্টায় হামে দুই শিশুর মৃত্যু ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয় : হাইকোর্ট ৩০ বছরেও হয়নি সেতু, জীর্ণ বাঁশের সাঁকোই ৫ গ্রামের ভরসা
বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মাহেন্দ্র যাত্রী বৃদ্ধ নিহত, আহত ৩

বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মাহেন্দ্র যাত্রী বৃদ্ধ নিহত, আহত ৩

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক: বরিশালের গৌরনদী উপজেলায় বাসের ধাক্কায় মাহেন্দ্র যাত্রী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বেজহারে বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট সুমন জানান।

 

নিহত সুনীল দেউরি (৭০) উপজেলার মাহিলারা ইউনিয়নের বাঘার গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাজারে বাঁশের তৈরি বিভিন্ন আসবাব বিক্রি করতেন। আহতদের মধ্যে মাহেন্দ্র চালক এরশাদ হাওলাদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

এ ঘটনায় অন্তরা পরিবহনের বাসটিসহ চালক সজিব (৩২) আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। স্থানীয়দের বরাত দিয়ে একই থানার এএসআই মামুন জানান, একটি মাহেন্দ্র গৌরনদী থেকে যাত্রী নিয়ে মাহিলারার দিকে যাচ্ছিল।

মাহেন্দ্রটি বরিশাল-ঢাকা মহাসড়কের বেজহার এলাকার পৌঁছলে বরিশালগামী অন্তরা পরিবহনের একটি বাস সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রর পেছনের আসনে থাকা সুনীল দেউরী ঘটনাস্থলেই মারা যান। এ সময় মাহেন্দ্র থেকে ছিটকে পড়ে এর চালকসহ তিনজন আহত হন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলে এএসআই মামুন জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net