, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

বরিশালে তরুণীর ভিডিও ধারন করে ব্লাকমেইল এসআই গ্রেফতার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক॥ পর্যটকদের গাড়ি আটকিয়ে ঘুষ বাণিজ্যের দায়ে বরখাস্ত হওয়া এসআই মেহেদি এবার এক তরুণীরকে জিম্মি করার অভিযোগে গ্রেফতার হয়েছেন।

 

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার বরখাস্ত হওয়া এসআই মেহেদির বিরুদ্ধে এক নারীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, কোতোয়ালি মডেল থানার বরখাস্ত হওয়া এসআই মেহেদি এক তরুণীর অশ্লীল ভিডিও ও ছবিকে জিম্মি করে তাকে নানাভাবে কুপ্রস্তাব দিচ্ছিলেন।

সেই ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করলে (১৫ নভেম্বর) মঙ্গলবার এসআই মেহেদিকে গ্রেপ্তার করে পুলিশ।

 

 

বুধবার গ্রেফতার হওয়া এসআই মেহেদিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান।

 

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বাজার রোড এলাকা থেকে মেহেদীকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, কিছুদিন আগে ধর্ষণ মামলায় আটক হয়েছিলেন বরিশাল কোতয়ালী মডেল থানার নানীবুড়ি ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল বাসার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net