, ,

শিরোনাম :
রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বরিশালে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু বরিশালের ১১’শ শিক্ষার্থী পেল পবিত্র কোরআন বিটিএলএ’র নতুন সভাপতি রমিজউদ্দিন মহাসচিব মাজম আলী সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘মাদ্রাসা শিক্ষার্থী হওয়ায়’ বারবার ফেল করানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে! বোরহানউদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২

শেবাচিমে চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে মেডিকেলে ভাঙচুর

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ রিশাল মেডিকেলে চিকিৎসায় অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতালে ভাঙচুর করেছে মৃতের স্বজনরা। অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বরত চিকিৎসক।

ভাঙাচোড়া আসবাবপত্র পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। এমন অবস্থা বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে।

সকাল ৮ টায় শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন ৫৫ বছরের নগরীর কাশিপুর এলাকার থ্রি-হুইলার চালক শহিদুল ইসলাম। সকাল ১০টার দিকে মারা যান তিনি। স্বজনদের দাবি, পরপর ৩টি সিলিন্ডার আনলেও, তাতে ছিলো না অক্সিজেন। দায়িত্বে থাকা কেউ পাশে আসেননি তাদের।

অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসকরা। হাসপাতালের সিসি ক্যামেরা ও নিরাপত্তা জোরদারের দাবি তাদের।

চিকিৎসক সংকট থাকায় সবাইকে সমানভাবে সেবা দেয়া সম্ভব হয় না, জানালেন হাসপাতাল পরিচালক।

ভাঙচুরের ঘটনায় মৃতের ছেলেকে আটক করলেও, পরে মানবিক বিবেচনায় তাকে ছেড়ে দেয়া হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net