রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০০

শিরোনাম :
কিশোর বাতায়ন,এইচ ডি মিডিয়া ক্লাব ও বরিশাল ব্র্যান্ডিং বিষয়ক সংবাদ সম্মেলন

কিশোর বাতায়ন,এইচ ডি মিডিয়া ক্লাব ও বরিশাল ব্র্যান্ডিং বিষয়ক সংবাদ সম্মেলন

dynamic-sidebar

কিশোর বাতায়ন,এইচ ডি মিডিয়া ক্লাব ও বরিশাল ব্র্যান্ডিং বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ আক্টোবর) দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও বিভাগীয় তথ্য অফিসের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রগ্রামের আওতায় কিশোর বাতায়ন উদ্ভাবকের খোঁজে ও জেলা ব্র্যান্ডিং বিসয়ক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।

তিনি জানান, বর্তমান প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কিশোর বাতায়ন একটি অনলাইন পোটাল । এখানে কিশোর অথ্যাৎ (১৩ থেকে ১৮ বছরের কিশোররা মেধাবিকাকের লক্ষে এই অনলাইন পোটালে তাদের জ্ঞান সম্পর্কে ধারনা পাবে। এর মাধ্যমে ভিডিও আপলোড ও ডাউনলোডও করতে পারবে। এমনকি নিজ জেলার ঐতিহ্য সম্পর্কে বিস্তারিক জানতে ও জানাতে পারবে।

জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান আরো বলেন তথ্য প্রযুক্তির মাধ্যমে হয়রানী মুক্ত সেবা প্রদান করা হচ্ছে বর্তমান সরকারের কাজ।

কিশোর বাতায়নের মাধ্যমে শিক্ষার্থীরা উন্নয়নের পথের দেখা সহ শৃজনশীল ভাবনার মাধ্যমে খুজে পাবে নতুন পথ। এজন্যই প্রধান মন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় তথ্য অফিসের উপ পরিচালক আমিরুল আজম, শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল বরিশাল রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক বাপ্পি মজুমদার,দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক সম্পাদক মুক্তিযুদ্বা নুরুল আলম ফরিদ,প্রেস ক্লাব সহ-সভাপতি আমজাদ হোসেন, মাহমুদ চৌধুরী সহ বিভিন্ন জাতীয়,স্থানীয় ও ইলেক্টনিক্স মিডিয়ার প্রতিনিধি ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net