, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

ব‌রিশা‌লে দেড় মন কে‌জি গাঁজাসহ দুজন আটক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ  বরিশাল নগরী‌তে অভিযান চালিয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পাশাপাশি স্টিলের আলমারিসহ একটি মিনি পিকআপ জব্দ করা হয়।

শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সামনের সড়কে এই অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।

অভিযানে আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন পাচকিত্তা ইউনিয়নের গিয়াস উদ্দিন ও মুরাদনগর পৌরসভার মধ্যমপাড়া এলাকার শাকিল মিয়া।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে স্টিলের আলমারিসহ একটি মিনি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ৬৪ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাদকের এ বিশাল চালানটি নিয়ে কু‌মিল্লা থে‌কে বরিশালে আসে তারা।

তাদের জিজ্ঞাসাবাদে যাদের নাম জানা যাবে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হ‌য়ে‌ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net