বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৬

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
নৌকার মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগ নেতা মিজানুর রহমানের গণসংযোগ

নৌকার মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগ নেতা মিজানুর রহমানের গণসংযোগ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ সম্পাদক ও ঢাকা কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে গণসংযোগ করে আসছেন।

 

তারই ধারাবাহিকতায় রবিবার বিকালে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মোহনগঞ্জ বাজার, দারোগার হাট বাজার সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরনে।

এছাড়াও তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী) সংসদীয় আসনের নিজেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী বলে জনগণের কাছে দোয়া কামনা করেছেন। গণসংযোগ কালে যুবলীগ নেতা মিজানুর রহমান হাওলাদার এর সাথে বাবুগঞ্জ-মুলাদী আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net