বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৯

শিরোনাম :

বরিশালে জেলহত্যা দিবস পালিত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে বরিশালে জেলহত্যা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকাল ১১টায় নগরীর সার্কিট হাউজের সম্মুখে নবনির্বাচিত মেয়রের রাজনৈতিক কার্যালয়ে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর পক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের নেতারা।পরবর্তীতে যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

এর আগে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং মহানগর আওয়ামী লীগ নেতারা দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করেন। দিবসটি উপলক্ষ্যে বিকেলে মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net