সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৪

শিরোনাম :
বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার

বরিশালে বাসে আগুন

dynamic-sidebar

খবর বরিশাল: বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা তৃতীয় দফা অবরোধের শেষের দিকে বরিশাল সদর উপজেলায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। আজ শুক্রবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরআইচা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হরতাল-অবরোধের কারণে চরআইচা গ্রামের এ আর খান মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে বাসটি পার্ক করে রাখা ছিল। ভোরে স্থানীয়রা বাসটিতে আগুন জ্বলতে দেখে ফোন করে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

বাসের মালিক হাবিবুর রহমান সোহেল বলেন, ‘বাসটি কীর্তনখোলা নদীর পূর্বপারে চরকাউয়া খেয়াঘাট বাসস্ট্যান্ড থেকে বাকেরগঞ্জ-ডিসি রোড রুটে চলাচল করত। বাসে অগ্নিসংযোগের ঘটনায় দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, ‘উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরআইচা গ্রামে রাস্তার পাশে রাখা বাসটিতে আজ ভোরে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে বাসটি পুড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net